হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ

প্রকাশিত:রবিবার, ০৮ ফেব্রু ২০২৬ ০৬:০২

হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে এক শ্রমিক সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্ট থেকে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর সভাপতি নজরুল ইসলাম মারুফ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, বিশিষ্ট শ্রমিক নেতা দ্বিন ইসলাম, আব্দুস ছোবাহান, জহুরুল হক, হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুছ, মোস্তাক মিয়া, বাহার উদ্দিন, মোবারক আলী, শহিদ বক্স, কালাম হোসেন, জুয়েল হোসেন, আব্দুল মালেক, ছালাম, আক্কাছ আলী, নুর মিয়া, মাজন উদ্দিন, হারুন অর রশিদ, আব্দুর রহমান, খুরশেদ আলম, জুবায়ের, আলমাছ আহমদ প্রমুখ।

এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

শ্রমিক সমাবেশে বক্তারা গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনায় অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু জনগণ ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করেনি। এবার সুযোগ এসেছে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করছেন। বক্তারা বলেন, দাঁড়িপাল্লা শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়ের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমে শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায় বাস্তবায়ন হবে। বক্তারা বলেন, রিকশা শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও বঞ্চনার শিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দাঁড়িপাল্লার প্রার্থীরা শ্রমিকদের দুঃখ-কষ্ট বোঝেন, তারা সবসময় শ্রমজীবী মানুষের সুখে দুঃখে পাশে আছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
পরে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল সহকারে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জামায়াতের উদ্যোগে ১১ দলীয় ঐক্যজোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় যোগদান করেন। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ