এলাকাবাসীর দোয়ায় ভর করে নতুন সিলেটের পথে হাঁটছেন : মাহমুদুল হাসান

প্রকাশিত:শুক্রবার, ০৬ ফেব্রু ২০২৬ ০৫:০২

এলাকাবাসীর দোয়ায় ভর করে নতুন সিলেটের পথে হাঁটছেন : মাহমুদুল হাসান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি)-এর নির্বাচনী প্রচারণা আজ নতুন মাত্রা পেয়েছে নিজ এলাকা সোনারপাড়ায়। শুক্রবার সকালে এলাকায় প্রচার মিছিল ও ব্যাপক গণসংযোগে নেমে হাতপাখা প্রতীকের এই প্রার্থী বিপুল সাড়া পান।

প্রচার মিছিল শুরু হতেই সোনারপাড়ার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। নিজ এলাকার সন্তানকে কাছে পেয়ে নারী-পুরুষ, তরুণ-যুবা ও প্রবীণদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আগ্রহ। অনেকেই হাত মিলিয়ে শুভেচ্ছা জানান, কেউ দোয়া করেন, আবার কেউ প্রকাশ্যেই হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।

Manual3 Ad Code

গণসংযোগকালে মাহমুদুল হাসান এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “নিজ এলাকার মানুষের এই ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ আপনাদের আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

Manual8 Ad Code

এলাকাবাসীরা জানান, মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং নিয়মিত খোঁজখবর নিয়েছেন। সে কারণেই এবার তারা নিজেদের এলাকার মানুষকেই সংসদে পাঠাতে দৃঢ়প্রতিজ্ঞ।

Manual8 Ad Code

স্থানীয়রা আরও বলেন, “এই এলাকায় হাতপাখার পক্ষে মানুষের মন এক হয়ে গেছে।” প্রচার মিছিল ও গণসংযোগে যে সাড়া মিলেছে, তা সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের শক্ত অবস্থান ও জনআস্থাকেই স্পষ্ট করে তুলেছে।

Manual8 Ad Code

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, নিজ এলাকায় যে সমর্থনের চিত্র দেখা যাচ্ছে, তা আগামী দিনগুলোতে পুরো আসনজুড়ে আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদী।

এ সংক্রান্ত আরও সংবাদ