চাঁদাবাজমুক্ত, ব্যবসাবান্ধব সিলেট গড়ার অঙ্গীকার : মাহমুদুল হাসান

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৫ ফেব্রু ২০২৬ ০৬:০২

চাঁদাবাজমুক্ত, ব্যবসাবান্ধব সিলেট গড়ার অঙ্গীকার : মাহমুদুল হাসান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) শিল্প ও বাণিজ্যখাত সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নগরীর বন্দর বাজারের করিম উল্লাহ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এ সময় মার্কেটের দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

Manual6 Ad Code

গণসংযোগকালে ব্যবসায়ীরা জানান, সুষ্ঠু পরিবেশ, চাঁদাবাজমুক্ত বাজার ও নিরাপদ ব্যবসা পরিচালনার জন্য তারা একটি নীতিবান ও জনবান্ধব নেতৃত্ব চান। মাহমুদুল হাসান তাদের আশ্বস্ত করে বলেন,
“ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ইনশাআল্লাহ, আপনাদের পাশে থেকেই একটি সুশাসিত ও ব্যবসাবান্ধব সিলেট গড়ে তুলতে চাই।”

Manual7 Ad Code

এ সময় তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ব্যবসায়ীদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা শিল্প ও বাণিজ্য এলাকায় হাতপাখা প্রতীকের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি, সারাদিন সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকে ভোট দিন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ