সিলেটে আমীরে জামায়াতের জনসভা সফল করতে মহানগর জামায়াত ও এসএমপির বৈঠক

প্রকাশিত:বুধবার, ০৪ ফেব্রু ২০২৬ ১০:০২

সিলেটে আমীরে জামায়াতের জনসভা সফল করতে মহানগর জামায়াত ও এসএমপির বৈঠক

Manual3 Ad Code

নির্বাচনী সফরে সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Manual6 Ad Code

আমীরে জামায়াতের এই সফর এবং জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল এসএমপি কমিশনারের সাথে মতবিনিময় করতে গেলে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

মতবিনিময়কালে এসএমপি কমিশনার বলেন, জামায়াত আমীরের নিরাপত্তা এবং আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

বৈঠক শেষে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাটি সফল করতে ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছি এবং পুলিশ কমিশনার মহোদয় আমাদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ