শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল

প্রকাশিত:বুধবার, ০৪ ফেব্রু ২০২৬ ০৮:০২

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল

Manual8 Ad Code
শেরপুর-৩ আসনের (শ্রীবদী-ঝিনাইগাতি) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল (৫১)  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
তিনি ময়মনসিংহরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন বলে জানা যায়।
জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল পেইজে ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ৩ ঘটিকায় কিডনিজনিত রোগে ময়মনসিংহের এক বেসরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন।
জামায়াতে ইসলামী নিহতের পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে শোক প্রকাশ করেন এবং ধৈর্য ধারণের আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ