সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা ও সংবর্ধনা

প্রকাশিত:সোমবার, ০২ ফেব্রু ২০২৬ ০৯:০২

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা ও সংবর্ধনা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ১৯৮১-১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১ ফেব্রুয়ারি) ইনস্টিটিউটের নিজস্ব হলরুমে এই পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ রিহান উদ্দিন এবং ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল চৌধুরীকে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual2 Ad Code

ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী দেওয়ান মো. ইলিয়াসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. গোলাম কিবরিয়া, চিফ ইনস্ট্রাক্টর অমল কৃষ্ণ চক্রবর্তী, মো: ফখরুল ইসলাম চৌধুরী, এ কে এম তুহিনুর রহমান, মো. রেজাউল করিম টিপু, শিমুল মৃধা ও আলী আরশাদ মামুন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী মো: ফজলুল হক, এস এম ফরহাদ, মো: মিজানুর রহমান তালুকদার, মো: জাহাঙ্গীর আলম, মো: এনামুল হক সুধা, মো: খাইরুল আলম টুলটুল, মো: গোলাম মোস্তফা, মো: সালেহ আহমেদ, এ জেড এস সাইফুল ইসলাম মজনু, মো: ইউসুফ খান, মনোরঞ্জন রায়, মো: আমজাদ হোসেন, মো: আব্দুল আমিন, মো: সফিকুল আলম মুকুল, মো: সাইদুল হুদা লিটন প্রমুখ।

সভায় প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। আমাদের এই মেলবন্ধন প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষা মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোকপাত করেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ