সিলেটের সঙ্গে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না : হাফিজ মাহমুদুল হাসান

প্রকাশিত:সোমবার, ০২ ফেব্রু ২০২৬ ০৯:০২

সিলেটের সঙ্গে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না : হাফিজ মাহমুদুল হাসান

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের অধিকার ও ন্যায্য প্রাপ্য আদায়ে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। তিনি বলেন, “সিলেট অবহেলিত থাকবে এটা আর হতে দেওয়া যাবে না। উন্নয়ন, নিরাপত্তা কিংবা অধিকার কোনো ক্ষেত্রেই সিলেটের মানুষের সঙ্গে বৈষম্য মেনে নেওয়া হবে না। সিলেটের মানুষ যা প্রাপ্য, তা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।”

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর নগরীর বন্দর বাজার হকার মার্কেট, মাহজপট্টি ও সুপার মার্কেট এলাকায় গণসংযোগকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে মাহমুদুল হাসান ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের সমস্যা শোনেন, খোঁজখবর নেন এবং সিলেটের উন্নয়ন ও ন্যায্যতার প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেন।

Manual3 Ad Code

মাহমুদুল হাসান বলেন,“বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার কথা শোনার জন্যই আমি মাঠে নেমেছি। রাজনীতি যদি মানুষের পাশে না থাকে, তাহলে সে রাজনীতির কোনো মূল্য নেই।”

Manual8 Ad Code

গণসংযোগকালে বাজার এলাকার মানুষ হাতপাখা প্রতীকের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটার প্রভাষক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো: জাকির হোসেন, ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর  সভাপতি যাকাওয়াত হোসেন, দক্ষিণ সুরমা থানা সভাপতি মো: রুহুল আমিন, সহ-সভাপতি আরিফুর রহমান, সেক্রেটারি আল আমিন হামজা প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ