সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ০২ ফেব্রু ২০২৬ ০৬:০২

সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার পুরস্কার বিতরণ সম্পন্ন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমায় ক্রীড়াঙ্গনে শুরু হওয়া সামাজিক সংগঠন দু’দশকে পা রেখেছে। এই উপলক্ষে গত ৩১ জানুয়ারি শনিবার তেতলী ইউনিয়নের বানেশ^রপুরস্থ পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থা’র দু’দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থা’র সভাপতি মিছবাহ উদ্দিন মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াহিদ, রোটারিয়ান ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম রুপন, ব্যবসায়ী মোহাম্মদ আগুর আলী, সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থা’র সাবেক সভাপতি মাছুদ রানা, সংস্থার উপদেষ্টা সাংবাদিক শরিফ আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আহসান হাবীব রাসেল।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আব্দুল মালেক, ফাহিম আহমদ, আদিলুজ্জামান তুহিন, তায়্যিব আহমদ মামুন, কাবিল উদ্দিন, ইমরান আহমদ, তামবির আহমদ, তুহিন মিয়া, মাছুম আহমদ, লিমন মিয়া, সাব্বীর হোসেন, আব্দুস সালাম মাহদি, সোহাগ আহমদ, মারুফ মিয়া, জামিল আহমদ, মুরাদ মিয়া, রাহি হাসান, সাকিব আহমদ, মারুফ আহমদ, আসাদুজ্জামান, ইমন খান, আবিদ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ