হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৫ জানু ২০২৬ ০৮:০১

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি শনিবার রাতে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হল রুমে সাধারণ সভা-২০২৫ এর আয়োজন করা হয়।

Manual6 Ad Code

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জুনেদ আহমদ শওকত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সামুন মাহমুদ খান, জাহাঙ্গীর আহমদ, জুুনু চৌধুরী, কবীর চৌধুরী, জাহিদ উদ্দিন আহমদ কোরেইশী, মুফতি মঈন উদ্দিন, সমিতির সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান লিলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোঃ মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মোঃ সাজিদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সদস্য শহিদুল ইসলাম, এ.এস.এম মুর্শেদ আহমদ টিপু, তানিমুল ইসলাম।

সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন মোশারফ হোসেন জাহাঙ্গীর, সৈয়দ রাজন আহমদ, আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, তৈয়বুর রহমান নানু। সভায় সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সমিতির মরহুমদের রূহের মাগফেরাত কামনা এবং দেশের কল্যাণ ও ব্যবসার উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ