সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করায় আরিফুল হক চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ জানু ২০২৬ ০৭:০১

সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করায় আরিফুল হক চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  পুণ্যভূমি সিলেটের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা কোনোদিন শোধ হওয়ার নয়।

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা  সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করায় সিলেটের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

এক বিশেষ বার্তায় তিনি বলেন, সিলেটের সর্বস্তরের মানুষ একদিন পূর্বে জনসমাবেশস্থলে এসে যে অনন্য ইতিহাস তৈরী করেছেন, তার সফলতা সিলেটের মানুষসহ আমার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীঞ্জের আপামর জনতার।

Manual1 Ad Code

তিনি আরও উল্লেখ করেন, সিলেটের মানুষ প্রমাণ করেছেন যে, তাদের আত্মীয় ও জমাইকে কিভাবে সম্মান দিতে হয়।

Manual4 Ad Code

বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের প্রতিটি কর্মী যেভাবে দিনরাত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন, তাদের শ্রম ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বলেন, সিলেটের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে যে মানুষ পরিবর্তন চায়। আগামী দিনের প্রতিটি আন্দোলনেও সিলেটের মানুষের এই ঐক্যবদ্ধ শক্তি অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।
আরিফুল হক চৌধুরী বার্তায় রাজনৈতিক সহযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক এবং এখানকার তরুণ প্রজন্মের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন সিলেটের উন্নয়নে এবং জনগণের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকতে পারেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ