সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৭ জানু ২০২৬ ১০:০১

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা পরিচালনা কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী সরস্বতী পূজা ও শুভাযাএা সুন্দর, সাত্ত্বিক ও সুশৃংখল ভাবে সম্পুর্ণ করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মহানগরীর সকল সনাতনী সংগঠন সমূহের নেতৃবৃন্দ পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র নেতৃবৃন্দ সহ সবাই কে নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগরীতে আগামী ০৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ২৩ জানুয়ারি শুক্রবার শ্রীপঞ্চমী তিথিতে বিভিন্ন পাড়া মহল্লায় শিক্ষা প্রতিষ্টান, সরকারি আধা সরকারী প্রতিষ্টানে সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা ও  পরদিন শনিবার প্রতিমা শুভাযাত্রা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সরস্বতী পূজার প্রতিমা শুভাযাএা পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেটের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু মহোদয়ের সভাপতিত্বে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, শব্দ দূষণ বন্ধ করতে হবে এবং আমাদের সনাতনী কৃষ্টি কালচার সাত্ত্বিক ভাবে পুজা অর্চনা সম্পন্ন করতে হবে। কোন অবস্থাতে অপসংস্কৃতি কে প্রশ্রয়  দেওয়া যাবে না।

Manual2 Ad Code

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক পরিচালক ডা: বনদীপ লাল দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধ গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, অ্যাডভোকেট ড. দীলিপ কুমার দাস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, অ্যাডভোকেট সন্তু দাস, কৃপেষ পাল, নির্মল কুমার  সিনহা, বাংলাদেশ পূজা পরিষদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক  চন্দন দাস, মহালয় উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক, স্বপন চক্রবর্তী, অ্যাডভোকেট সুদীপ বৈদ্য, মহালয়া উদযাপন পরিষদের সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক, দীপক কুমার দাশ, উজ্জ্বল রঞ্জন চন্দ, হারাধন দেব প্রভাষ,ঝলক আচার্য, রকি দেব প্রমুখ।

এতে সাবজেক্ট কমিটির মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দ শ্রীশ্রী সরস্বতী পূজা প্রতিমা শুভাযাএা পরিচালনা করার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual8 Ad Code

উক্ত কমিটিতে আহ্বায়ক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার দেব, এডভোকেট সুদীপ বৈদ্য, সদস্য ডা: বনদীপ লাল দাস, এডভোকেট মৃত্যুঞ্য় ধর ভোলা, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধ গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, শিবব্রত ভৌমিক চন্দন, মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, চন্দন দাস, বীর মুক্তিযোদ্ধা পান্নালাল রায়, অ্যাডভোকেট সন্তু দাস, নির্মল কুমার সিংহ, জিডি রুমু, রাজীব কুমার দে রাজু, কল্লোল জ্যােতি বিশ্বাস জয়, দীপক কুমার দাশ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ