১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৯ জানু ২০২৬ ০৭:০১
সুরমাভিউ:- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং অংঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে বিয়ানীবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দুআ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি।
আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বিএনপি নেতা ইলাছ আলী কুনো, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দোলা হোসেন সুভাস, যুগ্ম আহবায়ক আব্দুল গণি, সুহেল আহমদ, এনাম উদ্দিন দিলাল, সদস্য সাইফ আহমদ, রাজন আহমদ, সরোয়ার খাঁন, পৌর যুবদলের সদস্য নুর উদ্দিন, টিপু রানা, পাভেল আহমদ, আহমেদ রিজভী আমিন, বিয়ানীবাজার উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান মুজিব ও পৌর জাসাসের সভাপতি স্বপন আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন এবং যুগ্ম-সম্পাদক মৃদুল হোসেন প্রমুখ।
Helpline - +88 01719305766