হৃদবন্ধন সাহিত্য পরিষদ এর পাঠচক্র অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ০৭ জানু ২০২৬ ০৯:০১

হৃদবন্ধন সাহিত্য পরিষদ এর পাঠচক্র অনুষ্ঠান সম্পন্ন

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বিশিষ্ট কবি,সাহিত্যিক ও গবেষক মুহিবুর রহমান কিরণ বলেন, নিজের একাকীত্ব গুছানোর জন্য,আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং সর্বোপরি আলোকিত মানুষ হওয়ার জন্য বই পড়ার কোন বিকল্প নেই।  তিনি আরও বলেন, যখন আমি  রবীন্দ্রনাথের বই পড়ি তখন রবীন্দ্রনাথের সাথে কথা বলি।যখন ফ্রান্সিস বেকন, বার্টান্ড রাসেল, তলস্তয়,শেকসপিয়ার এর বই পড়ি তখন আমি তাদের সাথে কথা বলি। হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেট কর্তৃক মাসব্যাপী পাঠচক্র সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

সিলেট গ্রীনহিল স্টেট কলেজে শিক্ষার্থীদের মাঝে লেখক রনধীর দত্ত  রানুর লেখা ‘সমকালের কথামালা’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম ও জীবন নিয়ে মাসব্যাপী পাঠচক্র সমাপনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সংগঠনের সভাপতি লেখক হিমাংশু রায় হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সীতেশ রঞ্জন বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার জামান মাহবুব, ‘ভাস্কর’ সম্পাদক কবি পুলিন রায়, কবি অমিতা বর্দ্ধন, পুলিশ কর্মকর্তা ও সমাজসেবক সুধীন চন্দ্র দাশ, সমাজসেবক ডা. ননীগোপাল দত্ত।

Manual6 Ad Code

এতে বক্তব্য রাখেন প্রভাষক হাফছা ফেরদৌস, স্মৃতি রানী দাস,সুলতান মাহমুদ, জায়েদুর রহমান, শিল্পী দত্ত, সুস্মিতা ভট্টাচার্য্য, শিতাক্ষী চক্রবর্তী, রোমানা আক্তার, শ্যামল কপালী।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফারুক হাসান সুজন। শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন শাহান আহমদ।

পাঠচক্র তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সন্দীপন শুভ, লাভলী মজুমদার, রুনা তালুকদার, পাপড়ি রানী রায়, বারীন্দ্র দাশ, সাধন শর্মা, অভিনয় সরকার। শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে শাহান আহমদ,ইদ্রিস আহমদ,আরাফাত ইসলাম রাহাত। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ.সাধারণ সম্পাদক সন্তোষ রঞ্জন পাল।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ