জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ০৭ জানু ২০২৬ ০৯:০১

জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  জামেয়া আমিনিয়া মংলিপার হাজী নগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর বার্ষিক ওয়াজ মাহফিল গত ৫ জানুয়ারী সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেট এর মুহতামিম ও শায়খুল হাদীস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমান এর সভাপতিত্ব বার্ষক ওয়াজ মাহফিলে জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর উদ্বোধনী বয়ানের মধ্য অনুষ্ঠিত মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা মুফতি নাসির উদ্দিন বি-বাড়ীয়া, মাওলানা শায়খ ঈসমাইল খান পীর সাহেব বালিঙ্গা, মাওলানা ক্বারী আলী আহমদ হুজাই ভারত, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাফেজ মনজুর আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা তোফায়েল আহমদ কামরান রানীগঞ্জী, মাওলানা শরীফ আহমদ নোমানী, মাওলানা দিলোওয়ার হোসেন, মাওলানা হাফেজ জাহেদ আহমদ, মাওলানা ক্বারী নুর উদ্দিন রফিকী, মাওলানা আমিনুল হক, হাফিজ ময়নুল ইসলাম।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট-১ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য মংলিপার জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী জুনেদ আহমদ, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিদ্দিকুর রহমান জুম্মন, মাওলানা নিয়ামত উল্যাহ খাসদবিরী প্রমুখ।

Manual4 Ad Code

মাদ্রাসা সম্পর্কে স্বরচিত তারানা পেশ করেন কবি মাওলানা ইমরান জৌহরী।
মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম এর পরিচারনায় মাহফিলে বক্তারা বলেন, ইসলাম ই একমাত্র আল্লাহ তায়ালার মনোনীত ধর্ম। তাই আমাদের কে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। পরিপূর্ণ দ্বীন শিক্ষার ব্যবস্থা হলো এসব ক্বওমী মাদ্রাসা। তাই সকল মুমিন মুসলমান নারী পুরুষের উচিত এসব মাদ্রাসার উন্নয়নে সর্বপ্রকার সহযোগিতা করা। বক্তাগণ আরো বলেন, একটি সভ্য সমাজ ও রাষ্ট্র গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। ধর্মহীন শিক্ষানীতি মানুষ কে সন্ত্রাসী ও আদর্শহীন করে। তাই দ্বীনি শিক্ষার হেফাজতে সরকার, সমাজপতি এবং সমাজের সর্বস্তরের জনগণের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামেয়া আমিনিয়া মাদ্রাসা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান উল্লেখ করে বক্তারা বলেন, এই মাদ্রাসা অত্র এলাকায় দ্বীনি ও জাগতিক শিক্ষার সম্প্রসারণ ও সম্প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ