দক্ষিণ সুরমায় বৈশাখী যুব কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ জানু ২০২৬ ০৮:০১

দক্ষিণ সুরমায় বৈশাখী যুব কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

Manual3 Ad Code

সুরমাভিউ:-  বৈশাখী যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে এবং ঐতিহ্যবাহী বরইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র প্রধান পৃষ্ঠপোষক আকিকুর রহমান আকিক ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব সমুজ আলীর সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ, প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমার বরইকান্দি সুনামপুর জামেয়া তাহফিজুল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী রইছ আলীর সভাপতিত্বে ও বৈশাখী যুব কল্যাণ পরিষদে সভাপতি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মোঃ সাহেদ আহমদ শান্তর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বরইকান্দি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের সহ সভাপতি আলী আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৈশাখীর উপদেষ্টা হাজী নেছার মিয়া, উপদেষ্টা শিক্ষক নেতা এম.এ. আলী জালালাবাদী, উপদেষ্টা রোকনে আলম চৌধুরী, উপদেষ্টা জমির হোসেন, উপদেষ্টা জাহেদ আহমদ, অত্র মাদ্রাসার সহ-সভাপতি হাজী মসকুর আহমদ, জয়েন সেক্রেটারি তারেক আহমদ, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ। উপস্থিত ছিলেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম ইরন, অর্থ সম্পাদক সোহেল আহমদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সেলিম খান, সদস্য শিপলু আহামদ, সেলিম মিয়া।

Manual1 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখীর ধর্ম সম্পাদক ইরফান আলী চুনু।

তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাজ্জাদুর রহমান। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ