শাবিপ্রবি ও পূবালী ব্যাংকের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত:সোমবার, ০৫ জানু ২০২৬ ০৯:০১

শাবিপ্রবি ও পূবালী ব্যাংকের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

Manual5 Ad Code

সুরমাভিউ:-  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-র্কচারীদের জন্য চালু হয়েছে, পূবালী ব্যাংকের ‘কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড’। দুটি প্রতিষ্ঠানের লোগো সমৃদ্ধ এই ক্রেডিট কার্ড চালু বিষয়ে সোমবার (৫ জানুয়ারী ২০২৬) সকাল ১১টায় শাবিপ্রবি সিলেট এর সাথে পূবালী ব্যাংক পিএলসির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন উপমহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান এন.এম. ফিরোজ কামাল।

Manual6 Ad Code

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান এতে প্রধান অতিথির বক্তব্য দেন।

Manual8 Ad Code

এসময় চৌধুরী মো: শফিউল হাসান বলেন, প্রিন্সিপাল ও সাপ্লিমেন্টারি উভয় কার্ডের ক্ষেত্রে ইস্যু, বার্ষিক, নবায়ন ও পুনরায় ইস্যু ফি সম্পূর্ণভাবে মওকুফ থাকবে। পাশাপাশি সিআইবি চার্জ, এসএমএস চার্জসহ অন্যান্য সকল পরিষেবায় চার্জ প্রযোজ্য হবে না, ফলে গ্রাহকরা অতিরিক্ত ব্যয় ছাড়াই সহজ ও সুবিধাজনকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

Manual5 Ad Code

শাবিপ্রবি ভিসির সভাকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হোসেইন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মখলিছুর রহমান, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ এবং অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান  উপমহাব্যবস্থাপক মো:. ফজলুল কবীর চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: মুশফিকুর রহমান, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: রুহুল আমীন, সিলেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, দরগাগেট শাখার সহকারী-মহাব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম, সুনামগঞ্জ শাখার  সহকারী-মহাব্যবস্থাপক মো. মাহমুদুন্নবী, বরইকান্দি শাখার  সহকারী-মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, টেকনিক্যাল রোড শাখার ব্যবস্থাপক কাজী মাহবুবা বেগম, পাঠানটুলা শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশ প্রমুখ।

Manual3 Ad Code

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পূবালী ব্যাংক থেকে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আমরা দুটি বাস পাচ্ছি, এছাড়া, প্রতি বছর গবেষণা খাতে পূবালী ব্যাংক ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এরই ধারাবাহিকতায় ব্যাংকের এই ক্রেডিট কার্ড প্রকল্প পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি অকৃত্রিম উপহার।

এ সংক্রান্ত আরও সংবাদ