হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ৩১ ডিসে ২০২৫ ০৭:১২

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Manual5 Ad Code

সুরমাভিউ:-  হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২৬-২৮ইং কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সমিতির প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে ও সমিতির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী আকিক এর পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোঃ আমিনুর রহমান খছরু, মোঃ আজমল হোসেন চৌধুরী, মোঃ জুবায়ের আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম। উপস্থিত ছিলেন সমিতির সাবেক সদস্য মোঃ বরকত মিয়া, ব্যবসায়ী মোঃ এরশাদ, কামাল আহমদ, খালেদ আহমদ, মোঃ আখতার হোসেন প্রমুখ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক।

Manual5 Ad Code

শপথ গ্রহণ করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২৬-২৮ইং কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাজী মোঃ রইছ আলী, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল ও হাজী বেলাল আহমদ, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ-সাধারণ সম্পাদক সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মুরাদ হোসেন রাজিব, সদস্য মোঃ নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মাহবুব আলম, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন মিলন ও বিজয় দাস সানি।

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার রূহের মাগফেরাত কামনা এবং হাসান মার্কেটের মরহুম ব্যবসায়ীগণের রূহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দেয়া পরিচালনা করেন হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ এনামুল হক।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, দেশ, জাতি, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের হাসান মার্কেটের ব্যবসায়ীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্রদের কল্যাণ, সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে এ মার্কেটের অবদান রয়েছে। বিশেষ করে যেকোন দুর্যোগকালীন সময়ে মানুষের কল্যাণে ব্যবসায়ীদের সেবমূলক কার্যক্রম প্রশংসনীয়। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের বড় সম্পদ, তারা অর্থনীতির চাকা সচল রাখতে পরিশ্রমের মাধ্যমে ভূমিকা রাখছেন। তিনি ঐতিহ্যবাহী হাসান মার্কেটের মত নগরীর অন্যান্য মার্কেটগুলোর ব্যবসায়ীবৃন্দকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ