সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির শোক প্রকাশ

প্রকাশিত:বুধবার, ৩১ ডিসে ২০২৫ ০৭:১২

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির শোক প্রকাশ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশের সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে সিলেট জেলা শাখায় এক বৈঠক গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে সমিতির সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন, সদস্য মোঃ আব্দুল করিম বড়ভূঁইয়া, ডাঃ মোঃ মিফতাহুল হোসেন সুইট, মাওলানা ফারুক আহমদ, মোঃ মুবিন আহমদ ও শেখ আশরাফুল আলম সহ সিলেট শাখার সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
সভায় মরহুমা বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ তায়ালা জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন সেই কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ