হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মেরিট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ৩১ ডিসে ২০২৫ ০৭:১২

হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মেরিট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেরিট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

Manual2 Ad Code

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে ও জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ এর প্রধান উপদেষ্টা, লন্ডন এডুকেশন ট্রাষ্ট, ইউকে এর চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আমেরিকা প্রবাসী মাওলানা আতিকুর রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন ইউকে প্রবাসী, হেতিমগঞ্জ জামেয়ার উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুক, বিশিষ্ট আইনজীবী সমাজ সেবক ও শিক্ষাবিদ রোটারিয়ান এডভোকেট বাহার উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ জালাল আহমদ, হেতিগঞ্জ জামেয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামির উদ্দিন, ঢাকা দক্ষিণ জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষাবিদ মাষ্টার রশিদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা ইউকে প্রবাসী সমাজ সেবক ফয়েজ আহমদ, জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার কমিটির সদস্য যথাক্রমে আনোয়ার হোসেন আনা, শামসুল ইসলাম আনা, সাবেক ইউপি সদস্য মাওলানা হাবিবুর রহমান, আব্দুল মালিক( মল্লিক), ইসলামি ব্যাংক হেতিমগঞ্জ শাখার ইনচার্জ জাকির হোসেন।

Manual7 Ad Code

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট  সমাজ সেবক ও শিক্ষানুরাগী মানসুর আহমদ,  মাশহুদুল হোদা চৌধুরী, এখলাসুর রহমান, সাবেক কাউন্সিলর গোলাম মুস্তফা মূসা, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাজিদ, সিনিয়র শিক্ষক আহমান আলী।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা গোলাম কিবরীয়া, হাফিজ মাওলানা মাশুদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী কাওসার, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা জুনেদ, মাওলানা আবুল হাসান, শহীন আহমদ, আহমদ, হাফিজ মাওলানা হেলাল আহমদ,  হাফিজ মাওলানা শামসুদ্দিন, মাহাদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মেহমান, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ প্রায় ৪৫০ শত লোক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ