গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন

প্রকাশিত:শুক্রবার, ২৬ ডিসে ২০২৫ ০৬:১২

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন

Manual4 Ad Code

রাজধানীর গুলিস্তানের ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির ৮ তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিট পর বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার রাইজিংবিডিকে বলেন, “ওই মার্কেটের ৮ তলার ছাদে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে সেখানে ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।”

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।