মাটিতে পা রেখে দেশের মাটি ছুঁয়ে বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ ডিসে ২০২৫ ১২:১২

মাটিতে পা রেখে দেশের মাটি ছুঁয়ে বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

Manual2 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বিমানবন্দরে দলীয় নেতাদের সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বাসযোগে রাজধানীর উদ্দেশে রওনা দেন।

Manual2 Ad Code

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে প্রতীকীভাবে জুতা খুলে মাটিতে পা রাখেন তারেক রহমান এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর ত্যাগের পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) দিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বাসটির গায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সংবলিত নকশা ছিল। সামনে বড় করে লেখা ছিল— ‘বাংলাদেশ’।

Manual3 Ad Code

পথে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এদিকে, বিমানবন্দরের বাইরে এবং সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়ে তাকে স্বাগত জানান। তাদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Manual3 Ad Code

নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ