ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তারেক রহমানকে বহনকারী বিমান

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ ডিসে ২০২৫ ১১:১২

ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তারেক রহমানকে বহনকারী বিমান

Manual8 Ad Code

লন্ডন থেকে সিলেট এসে পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে রওনা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ত্যাগ করে। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Manual6 Ad Code

উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

Manual2 Ad Code

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমানদীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।

Manual5 Ad Code

বাংলাদেশের আকাশে প্রবেশ করেই তারেক রহমানের ফেসবুক পোস্টবাংলাদেশের আকাশে প্রবেশ করেই তারেক রহমানের ফেসবুক পোস্ট

ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

Manual7 Ad Code

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।