কানায় কানায় পূর্ণ ৩৬ জুলাই মহাসড়ক

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ ডিসে ২০২৫ ০৯:১২

কানায় কানায় পূর্ণ ৩৬ জুলাই মহাসড়ক

Manual7 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সংবর্ধনা স্থল ৩৬ জুলাই (পূর্বাচলের ৩০০ ফিট) মহাসড়ক। বৃহস্পতিবার দুপুরে এই স্থানে সংবর্ধিত হবেন দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটিয়ে দেশে ফেরা তারেক রহমান।

সংবর্ধনা সমাবেশে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। শীত উপেক্ষা করে বুধবার দিবাগত রাত থেকেই সংবর্ধনাস্থলে অবস্থান করেছেন অনেকে।

Manual8 Ad Code

এছাড়া রাজধানীতে অবস্থান করা দলের নেতাকর্মী ও সমর্থকরা সকালের আলো ফটোর আগেই সংবর্ধনা স্থলের দিকে যাত্রা শুরু করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের জনস্রোত এসে মিলিত হয় পূর্বাচলের এই সংবর্ধনা স্থলে। তাদের উপস্থিতিতে ভোরেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সকাল সাতটার দিকে দেখা যায়, নেতাকর্মীদের উপস্থিতিতে যেন তিল ধারনের ঠাঁই নেই। তাদের স্লোগানে জেঁকে বসা শীত যেন একরকম পালানোর উপক্রম।

Manual7 Ad Code

কথা হয় রাজধানীর ডেমরা থেকে আসা ছাত্রদল নেতা রাকিব সিকদারের সঙ্গে। সোনারগাঁ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব জানান, রাতে ভাইয়ের বাসায় ছিলেন। ফজরের আযানের সময় বাসা থেকে বের হন। পরে কয়েকজন মিলে সিএনজিচালিত অটোরিকশায় করে নীলা মার্কেট হয়ে সমাবেশে যোগ দেন। কিন্তু এসে দেখেন ইতোমধ্যেই লোকালকারণ্য পূর্বচলের ৩০০ ফিট সড়ক।

Manual8 Ad Code