দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট ‘ফেরা’

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ ডিসে ২০২৫ ০৮:১২

দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট ‘ফেরা’

Manual7 Ad Code

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

Manual2 Ad Code

সব ঠিক থাকলে আজ দুপুর ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবির সঙ্গে মাত্র এক শব্দের স্ট্যাটাস দেন তিনি, যেখানে লেখা ছিল— ‘ফেরা’।

Manual5 Ad Code

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ‘রাজকীয়’ সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন। সেখানে তার ভাষণের জন্য ইতোমধ্যেই একটি সুবিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় প্রিয় নেতাকে বরণ করে নিতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নেমেছে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক সমর্থক ‘লিডার আসছে’ স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছেন। বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক দলীয় স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Manual6 Ad Code