হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত:বুধবার, ২৪ ডিসে ২০২৫ ১০:১২

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

Manual1 Ad Code

দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

Manual7 Ad Code

এর আগে, ৮টার পর লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

Manual5 Ad Code

তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।

Manual2 Ad Code

প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা।

Manual7 Ad Code

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। পূর্বাচলে তাকে দেওয়া হবে সংবর্ধনা। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন। বিএনপির আশা, সংবর্ধনা সভায় ৫০ লাখের বেশি নেতাকর্মীর জমায়েত হবে।