শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো

প্রকাশিত:রবিবার, ২১ ডিসে ২০২৫ ০১:১২

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো

Manual1 Ad Code

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক  ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়েছে।

Manual8 Ad Code

আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন।

Manual7 Ad Code

এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এছাড়া, মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Manual2 Ad Code

এর আগে, গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন।

এদিকে, রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও দুইকর্মতাসহ চারজনের পক্ষে তাদের আইনজীবীরা আজ শুনানি করবেন। এই মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ