দি সিলেট ইসলামিক সোসাইটির মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ২০ ডিসে ২০২৫ ০৯:১২

দি সিলেট ইসলামিক সোসাইটির মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  দি সিলেট ইসলামিক সোসাইটি ৫ম ও ষষ্ঠ শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত একসাথে সিলেট বিভাগের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক প্রিন্সিপাল ডাক্তার ফজলুর রহিম কায়সার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুলতান মাহমুদ টিপু, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলিম উদ্দিন, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল গোলাম রব্বানী, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জসিম উদ্দিন, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর এ এইচ এম সোলাইমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Manual5 Ad Code

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ইসলামপুর, সিলেট আইডিয়াল মাদরাসা শাহজালাল উপশহর, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হযরত ওমর ফারুক একাডেমী বিশ্বনাথ, উদয়ন কিন্ডার গার্ডেন ও উচ্চ বিদ্যালয় ওসমানীনগর, ইম্পেরিয়াল কলেজ, মৌলভীবাজার, আলফালাহ একাডেমী, স্টেশন রোড, জুড়ি, আলহেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় দুই সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে ও সুশৃংখল ভাবে মেধবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ