সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন

প্রকাশিত:শুক্রবার, ১৯ ডিসে ২০২৫ ১১:১২

সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন

Manual8 Ad Code

ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধরা রাজারমাঠ এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা গভীর রাতে বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকা হয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠ এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করে।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তার গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

Manual3 Ad Code

পরে বিক্ষোভকারীরা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

আরও পড়ুন

বড়ছড়া শুল্ক স্টেশনে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

বড়ছড়া শুল্ক স্টেশনে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

 

Manual8 Ad Code

অগ্নিসংযোগের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সাবেক মন্ত্রীর বাসভবনের অধিকাংশ অংশ পুড়ে গেছে।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে গভীর রাতে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, গভীর রাতের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Manual5 Ad Code