১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ ডিসে ২০২৫ ১০:১২
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে দুই মটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যান।
এছাড়াও আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২) ও রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।
আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম।
Helpline - +88 01719305766