১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৪ ডিসে ২০২৫ ০৮:১২
সুরমাভিউ:- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক সোমবার (১৪ ডিসেম্বর) বাদ মাগরিব লালদিঘীর পারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডা: মোস্তফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, স্পেন শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির মাহদী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্বাস জালালী, মাওলানা জহুরুল হক, মুহাম্মদ সিকন্দর আলী, মোহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা আব্দুল মন্নান আজাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা এমরান আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। তিনি ইনকিলাম মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শের সাথে একমত পোষন করে মাওলানা মোস্তাফা আহমদ, মাওলানা রাজু আহমদ, আকতার সাদিক চৌধুরী সংগঠনে যোগদান করেন।
বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহণ করা হয়।
Helpline - +88 01719305766