মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত, আহত ১

প্রকাশিত:শুক্রবার, ২৮ নভে ২০২৫ ১১:১১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত, আহত ১

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার শমসেরনগর রোডের লংগুরপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাহিদ হাসান নামে একজন নিহত। এই ঘটনায় রাকিব আহমদ ( ১৭) নামে এক তরুণ আহত হয়েছে।
শুক্রবার (২৮ নভেস্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাহিদ শ্যামেরকোনা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নাহিদ মৌলভীবাজার শহর থেকে বাড়ি যাবার পথে লংগুরপুল নামক স্থানে একটি টমটম হঠাৎ ঘুরিয়ে ফেলে এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নাহিদ, পরে থাকে স্হানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাকিব মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ