১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১১ নভে ২০২৫ ০৬:১১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- ভাটির জনপদ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ায় হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে আভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও মশারি জাল আটক করে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শান্তনু টাঙ্গুয়ার হাওরের মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
‘জানাযায়, টাঙ্গুয়ার হাওরের আশপাশের এলাকায় চায়না ও দুয়ারী জাল দিয়ে প্রতিদিন মাছ শিকার করে আসছে অসাধু জেলে চক্ররা। এমন গোপন সংবাদ পেয়ে তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনুরের নেতৃত্বে থানা পুলিশ ও আনসারদের নিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, মশারি জাল জব্দ করার পর স্থানীয় লোকজনের সামনে এসব জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়। পুঁড়িয়ে দেয়া চায়না ও দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।’
এসময় থানার পুলিশ সদস্য,আনসার সদস্যগণ, স্থানীয় সংবাদকর্মী ও কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনুর বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766