মৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত:বুধবার, ০৫ নভে ২০২৫ ০৮:১১

মৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Manual5 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের একজনক আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমুখ ইউপিস্থ জাঙ্গালের পুলের পশ্চিম পাশে মোজেফরবাদ এলাকা থেকে জুনেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গতকাল ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে  মাদক ব্যবসার সাথে যুক্ত। গতকালের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ