মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০২ নভে ২০২৫ ০৭:১১

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত

Manual8 Ad Code

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  গ্রাম অঞ্চলে শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে প্রায় অর্ধশতাধিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতামূলক মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে মৌলভীবাজারের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন  সোনার বাংলা আদর্শ ক্লাব।

Manual5 Ad Code

প্রতি বছরের ন্যায়ে এবারও ৭ম মেধা যাচাই প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে  মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে ।

১লা নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শুরু হয় এবং শেষ হয় দুপুর ১ ঘটিকায়। উক্ত পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানের ৬৫৫ জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Manual4 Ad Code

উক্ত মেধা যাচাই প্রতিযোগীতায় পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ০২ নং মনুমুখ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ ইমরান সাজু, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহকারী শিক্ষক বিমল গোস্বামী, শেরপু্র পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি রিপন মিয়া, সহ সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ, বুলবুল আহমেদ টিপু, নাজমুল হোসেন চৌধুরী, হুমায়ুন কবীর, কাওছার মিয়া, ইয়ারুফ মিয়া,রাজন আহমেদ, জায়েফ আহমেদ, হৃদয় আহমেদ, নেছার আহমেদ, আরিয়ান আহমেদ, সুফায়েল আহমেদ, সামিউল ইসলাম সায়েম, মামুনূর রশিদ মাছুম, ফয়েজ আহমেদ, মাহেদ আহমেদ, মোহাম্মদ আলী, হাছান আহমেদ, ইমন আহমেদ,ওয়ালিদ বখ্ত  প্রমুখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ