সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে নারীদেরকেই পদক্ষেপ নিতে হবে

প্রকাশিত:শনিবার, ১১ অক্টো ২০২৫ ০৮:১০

সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে নারীদেরকেই পদক্ষেপ নিতে হবে

Manual5 Ad Code

সুরমাভিউ:-  উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি সামিয়া বেগম চৌধুরী বলেছেন, নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে নারীদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। নিজেদের ক্ষমতা ও যোগ্যতা বিকাশে মনোযোগ দিয়ে তারা নেতৃত্ব গ্রহণ করবে।

Manual2 Ad Code

গতকাল (১১ অক্টোবর, শনিবার) বিকেলে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে উইমেন ফর উইমেন রাইটস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন বক্তব্যে একথা বলেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, শিক্ষা, উদ্যোগ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে নারী নিজের অধিকার ও অবস্থান সুদৃঢ় করবে। অন্যদের সাহায্য এবং সমর্থন দিয়ে নারীরা সমাজের নানা ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবে। আত্মসম্মান এবং দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে সমাজে নারীর স্থান শক্তিশালী হবে, যা সামগ্রিক উন্নয়নের পথে নতুন দিশা সৃষ্টি করবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক পলি রহমান বলেন, নারীরা সমাজে নিজেদের অবস্থান নিজেদেরই তৈরি করে নিতে হবে। তারা শিক্ষায় ও কর্মজীবনে এগিয়ে এসে উদাহরণ স্থাপন করতে পারে। নিজের আত্মবিশ্বাস ও সাহসিকতার মাধ্যমে তারা সমাজে পরিবর্তনের পথ খুলে দিতে পারে।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীমান্তিক কলেজের পিন্সিপাল পিংকী চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, জাহানারা ইয়াসমিন, সৈয়েদা নাঈমা খানম, আমাতা মাসুমা, আসমা বেগম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেসমিন আক্তার, শারমিন আক্তার, হাজেরা বেগম, কাজী আমাল রিতা প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ