মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্দ

প্রকাশিত:সোমবার, ০৬ অক্টো ২০২৫ ০৮:১০

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্দ

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সদর উপজেলার  কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী,শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত দ্রব্যসামগ্রীর আনুমানিক মূল্য এক কোটি টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পন্য ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।
বাংলাদেশ সেনাবাহিনী তথা মৌলভীবাজার আর্মি ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ও ব্যবসা রোধ এবং সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ