ড. ইউনুস অসুর নয় দেবী দুর্গার মতো – বিএনপি নেতা মাহবুব চৌধুরী

প্রকাশিত:বুধবার, ০১ অক্টো ২০২৫ ০৪:১০

ড. ইউনুস অসুর নয় দেবী দুর্গার মতো – বিএনপি নেতা মাহবুব চৌধুরী

Manual1 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা, সুনামগঞ্জ ২ আসনে সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

Manual3 Ad Code

তিনি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশকেই ‘অসুর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা তাদের জঘন্য মানসিকতার পরিচয় বহন করে। ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশে ‘অসুর’ নয়, হিন্দু ধর্মের দেবী দুর্গার মতো। ইতিহাসের শ্রেষ্ঠতম ফ্যসিবাদকে অসুরের মতো বধ করে দেশের বুকে গণতন্ত্র ও মানিবিকতার কাজ করছেন। বিএনপি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব বাংলাদেশির দল। হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবী রয়েছে, অন্তর্বতী সরকারকে আহবান জানাই তাদের দাবী দাওয়া পুরনে সহায়তা করেন। দেশের গণতন্ত্র প্রক্রিয়ায় উত্তরণে দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Manual1 Ad Code

তিনি ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সংসদীয় আসন সুনামগঞ্জ ২ এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

এ সময় তার সাথে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম সুহাগ, যুবদল নেতা আলেক উদ্দিন প্রমূখ ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ