পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার উদ্যোগে কাষ্টঘরে বস্ত্র বিতরণ

প্রকাশিত:শনিবার, ২৭ সেপ্টে ২০২৫ ১০:০৯

পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার উদ্যোগে কাষ্টঘরে বস্ত্র বিতরণ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) মহানগরীর কাষ্টঘরস্থ হরিজন সংঘ পূজা কমিটি মন্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

পূজা উদযাপন পরিষদ  কোতোয়ালী থানা সভাপতি এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাশ, সহ সভাপতি নির্মল কুমার সিংহ, কতোয়ালি সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, নন্দন চন্দ্র পাল, হারাধন দেব প্রবাস,  চন্দ্র শেখর দে চপল, রকি দেব,  অমর দত্ত, নিতাই পাল, হরিজন সংঘ পূজা কমিটির সভাপতি সুজন লাল প্রমুখ।

Manual8 Ad Code

এ বছর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার পক্ষ থেকে ছয়টি থানায় চারশো বস্ত্র বিতরণ করা হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ