জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠিত

প্রকাশিত:শনিবার, ২৭ সেপ্টে ২০২৫ ১০:০৯

জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠিত

Manual7 Ad Code

সুরমাভিউ:-  জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট মহানগর আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে।

Manual4 Ad Code

সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক এর সুপারিশ ক্রমে গত ২৪ সেপ্টেম্বর বুধবার জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

Manual7 Ad Code

নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
আহবায়ক- ফজলে এলাহি পাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক- উবায়দুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক মিনহাজুর রহমান রাসেল, নজরুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ ও মনজুর আহমেদ, সদস্য সচিব মোস্তাক আহমেদ রুবেল, সদস্য- ওমর ফারুক, সৈয়দ ইমরান আলী, আব্দুল বাছিত মুকিদ, কাউসার আহমেদ হৃদয়।

আগামী ৬০ দিনের মধ্যে সিলেট মহানগরীর অধিনস্থ শাখা সমূহের আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটি।

Manual6 Ad Code

জেডসিএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের মেধা, সাংগঠনিক দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ