দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর  ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আফছর খান এর মতবিনিময়

প্রকাশিত:বুধবার, ২৪ সেপ্টে ২০২৫ ০৭:০৯

দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর  ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আফছর খান এর মতবিনিময়

Manual2 Ad Code

সুরমাভিউ:-  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সনাতনী ধর্মাবলম্বী  ও  ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে কালীবাড়ীস্থ  কালী মন্দির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কালী মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক অজয় দেবের সভাপতিত্বে ও শ্রীশ্রী শিবমন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্নার পরিচালনায়, মতবিনিময় সভায় অনুষ্ঠানের আয়োজক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি সার্বজনীন উৎসব। সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তোলে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।

Manual4 Ad Code

তিনি আরোও বলেন, আমাদের সিলেটবাসী সহ ৮নং ওয়ার্ডের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি, সাইফুল আলম,সৈয়দ জামাল, রহিম মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, যুবনেতা তুহিন চৌধুরী, নুর হুসেইন।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে ভটপাড়া-শ্রীশ্রী শিবমন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট বিনয় ভুষন দাস, কালীবাড়ী-শ্রীশ্রী কালীবাড়ী দুর্গাপূজা কমিটির সভাপতি পান্না লাল দেব, সাধারণ সম্পাদক দিপক পাল, হাওলাদার পাড়া-ভাটি বাংলা অগ্রদূত পূজা কমিটির সভাপতি স্বপন বর্মন, করেরপাড়া-শাপলা সংঘ দুর্গাপূজা কমিটির সভাপতি মিলন দেব, সাধারণ সম্পাদক নিপু দেব, পনিটুলা-পনিটুলা সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি টুটুল ঘোষ, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, ব্রাহ্মণ শাসন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি জয়দীশ দাস জনি, সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, পনিটুলা ও পল্লবী-ভাটিবাংলা উদীয়মান পূজা কমিটির সভাপতি পিপলু সমাজপতি ও সাধারণ সম্পাদক রুবেল সরকার,  শিমুল পাল, বিদ্যা ভূষণ চন্দ, আস্কর আলী সহ বিভিন্ন দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ