বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব, সিলেট জেলায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

প্রকাশিত:শনিবার, ২০ সেপ্টে ২০২৫ ০৮:০৯

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব, সিলেট জেলায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫ সিলেট জেলা পর্বে অংশ নিতে শনিবার সকাল থেকে অনুষ্ঠানস্থল নগরীর জিন্দাবাজার এলাকায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাজির হন বিতার্কিকরা।

Manual1 Ad Code

জয়ের নেশায় তারা উপস্থিত হন সেখানে। সকালে রিপোটিংয়ের পর উৎসবের উদ্বোধন করেন শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম।

Manual4 Ad Code

এ সময় তিনি বলেন বিজ্ঞানের যাত্রা কখনো থামবে না, এটা থামার বিষয় নয়। এটা থামলে আমাদের এগিয়ে যাওয়া থেমে যাবে। সমকাল সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানীর পরিচালনায় বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরী। দিন শেষে বিকেলে চুড়ান্ত ম্যাচে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্ডার গার্ড পাবলিক স্কল এন্ড কলেজ। শ্রেষ্ট বক্তা হন চ্যাম্পিয়ন দলের দলনেতা প্রজ্ঞা সরকার।

Manual7 Ad Code

বিজ্ঞান উৎসবে অংশ চ্যাম্পিয়ন ও রানার্আপ দল ছাড়াও অংশ নেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, স্কলার্সহোম মেজর টিলা ও শাহী ঈদগাহ ক্যাম্পাস, সিটি মডেল স্কুল, দি এইডেড হাইস্কুল ও নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের বিতার্কিরা।

Manual2 Ad Code

বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

সমপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বক্তব্য দেন স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও সুহৃদ সমাবেশের সহ সাধারণ সম্পাদক মাফরুহা আলম মুন।

বিচারক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সম্বনয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাইতা বিনতে আহসান ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আদিবা।

উৎসবে সহযোগিতায় ছিলেন সমকাল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ সিলেটের সাধারণ সম্পাদক মো. এহসান মাজিদ সাদী, সহ সভাপতি দুর্জয় রায়, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, সদস্য আরিফ হোসাইন, তানিয়া আক্তার, তাহসিনা রিমা, মুনিরা রহমানী মাহা, আহমদ আদিলা তোবা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ