ছাতকে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি কর্মশালা

প্রকাশিত:শুক্রবার, ১৯ সেপ্টে ২০২৫ ০৮:০৯

ছাতকে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি কর্মশালা

Manual4 Ad Code

সুরমাভিউ:-  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতে ইসলামী ভোটকেন্দ্র প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আকবর আলী। পরিচালনা করেন উপজেলা সেক্রটারী হাফিজ মাওলানা জাকির হোসাইন। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, পৌর জামায়াত আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, কোতোয়ালী থানা নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম।

শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মুজিবুর রহমান।

Manual2 Ad Code

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মনছুর আহমদ, জালালাবাদ থানা সহ সেক্রেটারি উবায়দুল হক শাহিন, আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সেক্রেটারি এটিএম আবদুল তাহিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন সভাপতিবৃন্দ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ