শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

প্রকাশিত:শুক্রবার, ১২ সেপ্টে ২০২৫ ০৪:০৯

শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

Manual3 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ মো. হাবিব উল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকার কৈশর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট বসান।
চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রী বসার সিটের পিছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র‍্যান্ডের ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের মধ্যে ২৪ বোতল SEAGRAM’S Blenders Pride, ১১ বোতল Bacardi Limon এবং ১১ বোতল Magic Moments রয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও  (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ