ছাতকের জিয়াপুর পশ্চিম পাড়ার মেয়ে তাসলিমা তামান্নার পিএইচডি ডিগ্রি অর্জন

প্রকাশিত:Thursday, 04 Sep 2025 10:09

ছাতকের জিয়াপুর পশ্চিম পাড়ার মেয়ে তাসলিমা তামান্নার পিএইচডি ডিগ্রি অর্জন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ছাতকের কৃতিসন্তান তাসলিমা তামান্না “American College Of Education” থেকে “Education in Educational Leadership” এর উপর ডক্টরেটে (পি এইচ ডি ) ডিগ্রী অর্জন করেছেন উনার থিসিস এর বিষয় ছিল “Roles of School and District Leaders in Developing, Implementing, and Sustaining Character Education Programs in Public Schools”। উনি সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজার এলাকার কৃতি সন্তান।

পারিবারিক সুত্রে জানা যায়, তাসলিমা তামান্না ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ও পরিশ্রমি ছিলেন।

উনি ২০০৭ সালে আমেরিকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “The City College of New York” থেকে মেধাভিত্তিক “Cum Laude” সম্মাননার সাথে একই সাথে দুইটি বিষয়ে স্নাতক ডিগ্ৰী অর্জন করেন।

উনি ২০১৮ সালে “American College Of Education” থেকে মেধাভিত্তিক “Distinction” সম্মাননার সাথে স্নাতকোত্তর ডিগ্ৰী অর্জন করেন।

Manual3 Ad Code

যুগান্তকারী শিক্ষা জীবনের পাশাপাশি উনার কর্মজীবন ও সাফল্যময় এবং বর্ণাঢ্য।স্নাতক সম্পন্ন করার পর উনি আমেরিকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান “madison square boys & girls club” এ “Education Director” পদে কর্মজীবন শুরু করেন । পরবর্তীতে উনি আরেকটি দাতব্য প্রতিষ্ঠান “Champion Learning” এ “Head Program Director” এর দায়িত্ব পালন করেন।

এরপর উনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে , উনাকে আমেরিকার স্বনামধন্য ইসলামিক স্কুল “Hamza Academy” এর প্রিন্সিপাল এর দায়িত্ব অর্পণ করা হয়।

এ সময় উনি উনার কর্মদক্ষতা, অদ্ধাবসায়, নেতৃত্ব ও চারিত্রিক গুনের কারণে , লং আইল্যান্ড এর নাসাউ কাউন্টি এর মেয়র এর কাছ থেকে বিশেষ সম্মাননা পদক অর্জন করেন, এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে, উনাকে টাউন অফ হ্যাম্পষ্টেড থেকে সম্মাননা পদক প্রদান করা হয় ।

Manual5 Ad Code

২০১৮ সালে উচ্চমান সম্পন্ন এবং অনন্য চারিত্রিক শিক্ষা প্রদানের স্বপ্ন নিয়ে নিজে “ILM Foundation” নাম একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন, যেখানে শিশুদেরকে চারিত্রিক,সামাজিক এবং ইসলামী ধর্মের আলোকে শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে স্কুলটিতে প্রায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে। এতে বাংলাদেশী ছাড়াও আমেরিকান, তুরস্ক ও অন্যান্য দেশের মুসলিম শিক্ষার্থীরা অধ্যায়ন করছেন ।

Manual8 Ad Code

এর পাশাপাশি উনি “Connecticut Board of Education ” এ “School board advisor” হিসাবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে উনি কাজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাজ সেবার উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।

Manual7 Ad Code

ব্যক্তিগত জীবনে উনি স্বামী এবং তিন সন্তান সহ আমেরিকার Connecticut এ বসবাস করছেন।

উনি ছাতকের বিশিষ্ট সমাজসেবক ,বিভিন্ন দাতব্য সংস্থা এবং রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর প্রতিষ্টাতা, বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দানকারী এস এম জলিল ও হাফছা বি জলিল দম্পতির বড় মেয়ে।

উনার এই অনন্য সাফল্য উদযাপনের জন্য গত ২৫ আগস্ট উনার পরিবার ,আত্মীয়স্বজন ও এলাকাবাসি একটি গ্রেজুয়েশন পার্টির আয়োজন করেন , এতে উনার পরিবার,আত্মীয়স্বজন, এলাকাবাসী , কমিউনিটি লিডার, উনার ছাত্র ছাত্রী এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

মেয়ের এই কৃতিত্বের জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জানিয়েছেন তাসলিমা তামান্নার গর্বিত পিতা আলহাজ্ব এস এম জলিল। তাঁর মেয়ের সাফল্যের জন্য সবার নিকট দোআ চেয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ