ওয়ার্কসপ মেকানিকরা দেশের প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছেন – মোহাম্মদ মাহফুজুর রহমান

প্রকাশিত:বুধবার, ০৩ সেপ্টে ২০২৫ ০৬:০৯

ওয়ার্কসপ মেকানিকরা দেশের প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছেন – মোহাম্মদ মাহফুজুর রহমান

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মটর ওয়ার্কসপ মেকানিকরা এক মহৎ পেশায় আছেন। দেশে যেমন তাদের সম্মান রয়েছে, তেমনি বহির্বিশ্বেও তাদের অনেক সুনাম রয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, ওয়ার্কসপ মেকানিকরা দেশের প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছেন। তারা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করলে আরো বেশিদূর এগিয়ে যাবেন। ওয়ার্কসপ মেকানিকদের সকল সমস্যা সমাধানে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চালিবন্দর কার্যালয়ে সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন (রেজি নং-২৬২৪) এর অন্তর্ভুক্ত চালিবন্দর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চালিবন্দর আঞ্চলিক শাখার সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে ও জয়নাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলার সভাপতি এমাদ উদ্দিন।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, সাবেক জেলা সভাপতি ফারুক আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সদস্য নুর কালাম।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলার উপদেষ্টা অজিত রায় ভজন, রতন সিংহ, বাবলু আহমদ, জুয়েল আহমদ, মো. তাজ উদ্দিন, আব্দুর রকিব, মো. আজিজুল ইসলাম, মো. আব্দুল আলিম, মো. লিটন মিয়া, ফখরুল হোসেন, মো. আলাউদ্দিন, মো. আজাদ নূর, আলম মিয়া, মনির আহমদ বিপলু, ইমরান আহমদ, মোহন প্রধান, সুনাম উদ্দিন মিঠু, দিলওয়ার হোসেন, ময়না মিয়া, বেলাল আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আলীম, মান্না মিয়া, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ