ভাগ্নেদের হামলায় মামু নিহত

প্রকাশিত:শুক্রবার, ২৯ আগ ২০২৫ ১০:০৮

ভাগ্নেদের হামলায় মামু নিহত

Manual7 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধে জেরে ভাগিনাদের হামলায় মামা ছালিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছালিক মিয়া উত্তর নাদামপুর গ্রামের মৃত মাহতাব মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছালিক মিয়ার সঙ্গে তাঁর ভাগ্নে দিলদার খান গংদের বেশকিছু দিন ধরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে মনোমানিল্য চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দেশিয় অস্ত্রসস্ত্রসহ দিলদার খান তার ভাইদের নিয়ে ছালিক মিয়ার উপর হামলা চালায়। এতে ছালিক মিয়া গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Manual4 Ad Code

নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার খান তার ভাইদের সঙ্গে নিয়ে হামলা করে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি খুনিদের বিচার চাই।

Manual8 Ad Code

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ