হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ আগ ২০২৫ ১২:০৮

হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন

Manual6 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১০টি অটোরিকশা ও একটি বাস পুড়ে গেছে। আহত হয়েছেন ছয় জন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তের মধ্যে পুরো পাম্পে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পে থাকা ১০টি ১১টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ নীচে লাফ দেন। মোট ৬ জন আহত হন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, “আমরা তিন তলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘুম থেকে উঠে পাশের জমিতে লাফ দিয়ে নিজেকে রক্ষা করি। বাসে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে।” এ ঘটনায় অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সংক্রান্ত আরও সংবাদ