দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই : মিফতা উদ্দিন চৌধুরী অবঃ বিচারপতি

প্রকাশিত:শনিবার, ০২ আগ ২০২৫ ০৬:০৮

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই : মিফতা উদ্দিন চৌধুরী অবঃ বিচারপতি

Manual5 Ad Code

হেলাল আহমেদ দিরাই থেকে:-  সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অবঃ প্রাপ্ত বিচারপতি দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতা উদ্দিন চৌধুরী রুমি বলেন দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের এ অবদানের কথা জাতি গভীরভাবে স্মরণ করবে। এই আন্দোলন কারো একার নয় এই আন্দোলন ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, সাংবাদিক, সুশীল সমাজের অংশগ্রহণ। সবার উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এই দেশকে মুক্ত করা। সবার ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে রক্তস্নাত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে বিগত আওয়ামী সরকারের সকল মন্ত্রী এমপি সহ দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি একটি দেশের সরকার প্রধান সহ পুরা সংসদ সদস্য দেশ ছেড়ে পালানোর। জনরোষ যে কত ভয়াবহ তা জুলাই বিপ্লব উজ্জ্বল দৃষ্টান্ত। শেখ হাসিনার পতনের সাথে সাথে এ দেশ থেকে জাতীয় মসজিদের খতিব, আমলা, মন্ত্রী প্রশাসনের উচ্চপর্যায়ের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে ক্ষমতার অপব্যবহার করে কেউ জনগণের হাত থেকে রেহাই পাবে না। ৫ আগষ্টের পর অনেকেই বিএনপির নাম ব্যবহার করে খারাপ কাজে লিপ্ত হয়েছিলেন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শক্ত হাতে তা মুকাবিলা করে যাচ্ছেন। কাউকে ই ছাড় দিচ্ছেন না। তাঁর স্পষ্ট কথা বিএনপিতে কোন চাঁদাবাজদের স্হান নেই।

Manual1 Ad Code

তিনি আরও বলেন আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন খুব ই গুরুত্বপূর্ণ। আশাকরি জনগণের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম বৃথা যাবে না ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। তাই দিরাই শাল্লা আসনে ও বিএনপির যে প্রার্থীকে দল মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করে ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আমি ও আগামী নির্বাচনে দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দল আমাকে যদি মনোনয়ন দেন তাহলে আমি আপনাদের সকলের সহযোগিতা ও সাহায্য ছাড়া একা এমপি হতে পারবনা। এখন থেকে ওয়ার্ড থেকে উপজেলা প্রতিটি অংঘসংগঠনের কমিটি ভাল মানুষ, ভাল সংগঠক দেখে কমিটিতে আনতে হবে। দল শক্তিশালী না হলে নির্বাচন কাদের নিয়ে করব? আমি দিরাই শাল্লা আসনের সাবেক এমপি জননেতা নাছির উদ্দিন চৌধুরীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। তিনি বিএনপিকে শক্তিশালী করেছেন তিনি হচ্ছেন জননন্দিত জননেতা তিনি সুস্থ হয়ে নির্বাচন করলে আমরা সবাই উনার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে উনাকে বিজয়ী করব। কিন্তু উনি যদি নির্বাচন করার শক্তি সামর্থ্য না থাকে তাহলে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথে থাকব এই মনমানসিকতা থাকতে হবে। কোন গ্রুপিং থাকবে না এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের মধ্যে বিভক্তি থাকতে পারে না। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন দিরাই শাল্লার উন্নয়ন বঞ্চিত হাওর পাড়ের মানুষের পাশে থেকে দিরাই শাল্লার উন্নয়ন করতে চাই। আমি বিচারপতি থাকাকালীন ও আমার এই জন্মস্থানে বারবার চেষ্টা করেছি মানুষের কল্যাণে কিছু করার। আমার ছেলে ব্যারিষ্টার মাহদীন চৌধুরী ও আপনাদের সাথে সব সময় থাকার চেষ্টা করে যাচ্ছে বিগত আন্দোলন সংগ্রামে মাঠে থেকে আপনাদের পাশে ছিল। আমি দিরাই শাল্লা কে দুর্নীতিমুক্ত, অপরাধ মুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। যারা মাদকাসক্ত ও মাদকের সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত তাদের কে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া যাবে না।

শনিবার দুপুর ১২ টায় দিরাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যরিস্টার মাহদীন চৌধুরী, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিত্যানন্দ দাস। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা শেখ আব্দুল লতিফ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম চৌধুরী, আজিম উদ্দিন, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য নেওয়াজ মাহমুদ রিপন, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মিয়া প্রমুখ।

Manual8 Ad Code