জামায়াতের আমিরের শোক, নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ

প্রকাশিত:সোমবার, ২১ জুলা ২০২৫ ০৬:০৭

জামায়াতের আমিরের শোক, নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ

Manual2 Ad Code

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে।

এ দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Manual2 Ad Code

আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি—উদ্ধার কাজে অংশগ্রহণ করুন এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করুন।’

Manual2 Ad Code

তিনি নিহতদের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করুন।’

Manual4 Ad Code

ডা. শফিকুর রহমান নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আল্লাহ তাদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’