ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দেবে, আশা প্রেস সচিবের

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ০৮:০৬

ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দেবে, আশা প্রেস সচিবের

Manual2 Ad Code

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সরকার সবার জন্য সমানভাবে কাজ করছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন প্রেস সচিব।

Manual4 Ad Code

শফিকুল আলম বলেন, ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে যারা অংশীদার, আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি। আশা করছি, আগামীকাল জামায়াত বৈঠকে আসবে।’

Manual7 Ad Code

সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ- এমন সাংবিধানিক যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি, সেসব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই দ্বিতীয় দফা সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।

Manual7 Ad Code

জানা গেছে, জামায়াত আজকের সংলাপ অনেকটা বয়কট করেছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের অবহেলা করা হয়েছে বলে দলটির অভিযোগ।

Manual4 Ad Code

এর প্রতিবাদস্বরূপ জামায়াত আজকের বৈঠকে যোগ দেয়নি। কমিশনের পক্ষ থেকে তাদের বিলম্ব হলেও যোগ দিতে অনুরোধ করা হয়।

সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না বলে দলটির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে আগেই জানানো হয়।

রাজনৈতিক দলগুলো চাইলে আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে এ আলোচনা চলতে পারে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন।

সংস্কার নিয়ে এর আগের বৈঠকে (৩ জুন) জামায়াতের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।